ভিয়েনা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মেসি ম্যাজিকে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আর্জেন্টিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৮৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক:  মেসির রেকর্ডের ম্যাচে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। শনিবার (বাংলাদেশ সময় রোববার ) অনুষ্ঠিত ম্যাচে ক্যারিয়ারের ৭৬তম আন্তর্জাতিক গোল করেছেন লিওনেল মেসি। এর ফলে দক্ষিন আমেরিকা অঞ্চলে সর্বাধিক আন্তর্জাতিক গোল দাতার তালিকায় এখন শুধু মাত্র মেসির উপরে রয়েছেন কিংবদন্তী ফুটবলার পেলে।

ম্যাচে প্রথমে দুই গোলের সুযোগ তৈরি করে দেয়া মেসি শেষ দিকে চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে গোল করেন।

এই জয়ে সেমি ফাইনালে আগামী মঙ্গলবার মানে গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার মোকাবেলা করবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের অপর সেমি-ফাইনালে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।

শনিবার গোয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪০তম মিনিটে  গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রড্রিগো ডি পল।  ৮৪তম মিনিটে পোস্টের বেশ কাছে  বল পেয়ে লক্ষ্য ভেদ করেন মার্টিনেজ। ফলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দুটি গোলেই বলের যোগান দিয়েছেন মেসি। খেলার ইনজুরি টাইমে (৯০+৩ মি.) ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করেন মেসি নিজে। এটি ছিল টুর্নামেন্টে মেসির চতুর্থ গোল। ফলে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসি ম্যাজিকে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আর্জেন্টিনা

আপডেটের সময় ০৫:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১