ভিয়েনা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইউক্রেনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৭২ সময় দেখুন

বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছেন ইংল্যান্ড দীর্ঘ ২৫ বছর পর পুনরায় ইউরো কাপের সেমিফাইনালে উঠল

স্পোর্টস ডেস্কঃ গতকাল শনিবার রাতে ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ড ইউরোর ২০২০ এর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড ১৯৯৬ সালে সেমিফাইনাল জার্মানির নিকট ট্রাইব্রেকারে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল।

গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে খেলার ৪ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলার শুরু হওয়ার ৪ মিনিটের মাথায় মাঠের বামদিক থেকে রহিম স্টার্লিং  ইউক্রেনের ডিফেন্সকে কাটিয়ে বল বক্সের মধ্যে দিলে হ্যারি কেন এর দূর্দান্ত শট ইউক্রেনের গোলরক্ষক জিওর্জি বুসচানের বুকে লেগেও জালে জড়ায় ১-০। প্রথমার্ধের খেলায়  এই এক গোলে এগিয়ে থেকেই ইংল্যান্ড বিরতিতে যায়।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৬ মিনিটের সময় ইংল্যান্ডের হ্যারি মাগুইর একটি ফ্রি কিক থেকে দর্শনীয় হেডের মাধ্যমে বল জালে ঢুকিয়ে ২-০ গোল নিশ্চিত করেন। খেলার ৫০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন অধিনায়ক হ্যারি কেন। এ সময় বামদিক থেকে লুক শ ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে হেড নেন হ্যারি। বল জালে জড়ায়। আর ইংল্যান্ড এগিয়ে যায় ৩-০ গোলের বিরাট ব্যবধানে।

খেলার ৬১ মিনিটের মাথায় ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারির একটি দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইউক্রেনের গোলরক্ষক বুসচান। অবশ্য এই কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান জর্ডান হেন্ডারসন। তাতে ইংল্যান্ড এগিয়ে যায় ৪-০ গোলের বিশাল ব্যবধানে। ইংল্যান্ডের জার্সি গায়ে জাতীয় দলে এটা ছিল হেন্ডারসনের প্রথম গোল।

ইংল্যান্ড ইউরো কাপের সেমিফাইনালে খেলবে ডেনমার্কের সাথে।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

আপডেটের সময় ০৭:৫৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১