ভিয়েনা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

ভোলায় ২য় দিনে ৮৯ জনের জরিমানা, একজনের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৩৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আরো ৮৯ জনের জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিনা কারনে ঘোরাফেরা করায় এক ব্যক্তিকে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ১৯৩ জনের জরিমানা এবং ৩ জনের কারাদন্ড দেয়া হলো। লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় এ জেল- জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২ জুলাই) জেলার ৬ উপজেলায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। জরিমানা আদায় হয়েছে ভোলা সদরে ৩৭ জনের ৩২ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ৬ জনের ১৮০০ টাকা, বোরহানউদ্দিনে ২৪ জনের ১১ হাজার ৩০০ টাকা, লালমোহনে ৭ জনের ৩ হাজার ৬০০ টাকা, চরফ্যাশনে ১২ জনের ১৭ হাজার ৯০০ টাকা এবং ৪ জনের ২ হাজার টাকা।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, বিজিবি, পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার নিয়ে ৬ উপজেলায় ১২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়র পুলিশের চেকপোস্ট ও মোবাইল টিম কাজ করছে। গুরুত্বপূর্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি, ও RABসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চলছে।

ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।

এদিকে লকডাউনের ২য় দিনেও শহরের দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সড়কে চলছে না কোন গনপরিবহন।

সাব্বির বাবু/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ২য় দিনে ৮৯ জনের জরিমানা, একজনের কারাদন্ড

আপডেটের সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১