ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জাতীয় দলকে বিদায় জানালেন জার্মান তারকা টনি ক্রস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৭৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আর মাত্র ১৬ মাস পর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। এমন সময় সবাইকে হতবাক করে দিয়ে জাতীয় দলকে বিদায় বলে দিলেন জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রস।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে দল বাদ পড়ার দিন কয়েকের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রস। ৩১ বছর বয়সী এই খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, অনেক দিন ধরে অনেক কিছু ভেবেই সিদ্ধান্তটি নিয়েছেন তিনি।

দেশের বয়সভিত্তিক ফুটবলে খেলার পর ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় ক্রসের। ক্রমেই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়া্ড়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেওয়ায় তার দারুণ ভূমিকা ছিল।

জার্মানি জাতীয় দলের হয়ে মোট ১০৬ ম্যাচ খেলেছেন তিনি, ১৭ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৯টি।

ক্রস জানিয়েছেন, ক্যারিয়ারের বাকিটা সময় ক্লাব ফুটবলেই মনোযোগ দিতে চান তিনি। পাশাপাশি পরিবারকেও সময় দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ক্রস। জার্মানি জাতীয় দলের নতুন কোচ হান্স ফ্লিককেও শুভকামনা জানিয়েছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় দলকে বিদায় জানালেন জার্মান তারকা টনি ক্রস

আপডেটের সময় ০৫:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১