ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

বাংলাদেশে কঠোর নিষেধাজ্ঞায় ফাঁকা রাজধানী; বাইরে বেরিয়ে গ্রেপ্তার তিন শতাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৫৪ সময় দেখুন

ঢাকা: শুক্রবার সারাদিনই থেমে থেমে বৃষ্টি ছিল রাজধানী ঢাকায়। ছুটির দিনে রাস্তায় লোক চলাচলও ছিল আগের দিনের চেয়ে অনেক কম। ফলে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্টে কড়াকড়িও কিছুটা শিথিল ছিল আগের দিনের চেয়ে। কিন্তু দিন শেষে দেখা গেল গ্রেপ্তারের সংখ্যা একেবারে কম নয়।

চলমান কঠোর নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, চলমান ‘সর্বাত্মক লকডাউনে’ বাড়ির বাইরে বের হওয়ার এক কলেজশিক্ষকের হাত লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর বাগমারা উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাহমুদুল হাসানের বিরুদ্ধে এ অভিযোগ করেন আহত শিক্ষকের স্ত্রী বেবি খাতুন। বৃহস্পতিবার বিকেলে শিক্ষক আব্দুল আজিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসিল্যান্ড।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে কঠোর নিষেধাজ্ঞায় ফাঁকা রাজধানী; বাইরে বেরিয়ে গ্রেপ্তার তিন শতাধিক

আপডেটের সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১