ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মেসি ম্যাজিকে উড়ে গেল বলিভিয়া, কোপায় ৪-১ গোলে আর্জেন্টিনার জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৯৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আকাশী-সাদা জার্সিটা গায়ে দিয়ে আবারো জ্বলে উঠলেন মেসি। সে আগুনে পুড়ল বলিভিয়া। আর্জেন্টিনার জয় ৪-১ গোলের বড় ব্যবধানে।

বিশাল এই জয়ে জোড়া গোল করেছেন মেসি। বাকি দুটি গোল করলেন গোমেজ এবং মার্টিনেজ। বলিভিয়ার হয়ে একমাত্র সান্তনাসূচক গোলটি করেন এরউইন সাভিদরা।

মাঠে নামার সঙ্গে সঙ্গেই হাভিয়ের ম্যাসচেরানোকে পিছনে ফেলে আলবিসেলেস্তের হয়ে ১৪৮ ম্যাচ খেলে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়কও তিনি।

ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। গোলের সূচনা করেন পাপ্পু গোমেজ। এ নিয়ে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই গোল পেলেন গোমেজ।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এবার গোল আসলো পেনাল্টি থেকে। পাপ্পু গোমেজকে বক্সের মধ্যে ফাউল করেন বলিভিয়ার দিয়েগো বেজারানো। স্পট কিক নেন মেসি।

৪২ মিনিটে অসাধারণ এক গোল আসে মেসি এবং আগুয়েরোর যুগলবন্দীতে। বলিভিয়ার ডিফেন্সিভ হাফ থেকে বল বাড়িয়ে দেন আগুয়েরো। আগুয়ান মেসি বলটা শুধু তুলে দিলেন বলিভিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। সেটি গিয়ে আশ্রয় নেয় বলিভিয়ার জালে।

ম্যাচের ৬৫ মিনিটে আর্জেন্টিনার হয়ে ডান পায়ের শটে চতুর্থ গোলটি করেন লওতারো মার্টিনেজ। এর ৫ মিনিট আগেই অবশ্য আর্জেন্টাইন ডিফেন্সের ভুলে একটি গোল শোধ করে দেন বলিভিয়ার এরউইন সাভিদরা।

এর আগে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। বলিভিয়াকে হারিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো লা আলবেসেলেস্তারা।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসি ম্যাজিকে উড়ে গেল বলিভিয়া, কোপায় ৪-১ গোলে আর্জেন্টিনার জয়

আপডেটের সময় ০৩:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১