ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

মগবাজারে বিস্ফোরণে নিহত ৭, আহত শতাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ৬৯ সময় দেখুন

ঢাকা: রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে ৪১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ১০ জনকে  শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের  বেশির ভাগই পথচারী বলে জানা  গেছে। বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে আশপাশের বেশ কয়েকটি ভবনে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় মগবাজার এলাকার আউটার সার্কুলার  রোডের ৭৯ নম্বর ভবনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে ভবন  থেকে বিস্ফোরণের সূত্রপাত তার দোতলায় একটি ইলেকট্রনিক কোম্পানির গুদাম রয়েছে। ওই গুদামে থাকা এসি বা ফ্রিজ  থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনটির নিচতলা লন্ডভন্ড হয়ে গেছে। প্রথমতলার ছাদও ধ্বসে পড়েছে। বিস্ফোরণে আশপাশের অন্তত ৩০০ গজের মধ্যে থাকা ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় আটকে থাকা বাস ও গাড়ির কাঁচ ভেঙেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ওই ভবনের কিছু পলেস্তারা ধ্বসে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ওপর পড়ে। এরপর ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন ধরে যায়।  সেই আগুন উড়ালসড়কের ওপরে ও নিচে যাত্রীবাহী বাসে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে শরমা হাইজ ছিল, মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’টা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মগবাজারে বিস্ফোরণে নিহত ৭, আহত শতাধিক

আপডেটের সময় ০৬:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১