ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পিএসএলের চ্যাম্পিয়ন মুলতান সুলতানস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর নতুন চ্যাম্পিয়ন মুলতান সুলতানস। ফাইনালে পেশাওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে জিতেছে টুর্নামেন্টটির প্রথম ট্রফি।

আবুধাবির ফাইনালে শোয়েব মাসুদ ও রাইলি রোসোর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। জবাবে ৯ উইকেটে ১৫৯ রানে থেমে যায় পেশওয়ার জালমির ইনিংস।

আগে ব্যাট করতে নেমে মাকসুদ ও রুশোর ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে মুলতান। সর্বাধিক ৬৫ রান আসে মাকসুদের ব্যাট থেকেই। এ ছাড়া ২১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি করেন রাইলি রুশো। ২৯ বলে ৩৭ রান করেন শান মাসুদ। ৩০ বলে ৩০ করেন অধিনায়ক রেজওয়ান।

রান তাড়া করতে নেমে ১৫৯ রানের বেশি করতে পারেনি পেশাওয়ার। শোয়েব মালিক ছাড়া পেশাওয়ারের আর কেউ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকেই। ৩৬ রান করেন কামরান আকমল। বাকিরা ব্যর্থ হয়েছেন।

গত ২০ ফেব্রুয়ারি ঘরের মাঠে অনুষ্ঠিত হয় পিএসএল। কিন্তু টুর্নামেন্ট চলাকালে ছয় জন ক্রিকেটারসহ মোট সাত জন করোনায় আক্রান্ত হলে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্টটি। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হলো টুর্নামেন্টের বাকি অংশ।

সংক্ষিপ্ত স্কোর

মুলতান সুলতানস : ২০ ওভারে ২০৬/৪ (মাসুদ ৩৭, রিজওয়ান ৩০, মাকসুদ ৬৫*, রুশো ৫০, চার্লস ০, খুশদিল ১৫*; সামিন ৪-০-২৬-২, ইরফান ৪-০-২৭-০, ওয়াহাব ৪-০-৫২-০, বাট ৪-০-৫২-০, ইমরান ৪-০-৪৭-২)।

পেশাওয়ার জালমি : ২০ ওভারে ১৫৯/৯ (আকমল ৩৬, জাজাই ৬, ওয়েলস ৬, মালিক ৪৮, রভম্যান ২৩, রাদারফোর্ড ১৮, বাট ৭, ওয়াহাব ০, ইমরান ০, সামিন ৭*, ইরফান ০*;  তানভীর ৪-০-৩৫-১, ইমরান খান ৪-১-২৭-২, মুজারাবানি ৪-০-২৬-২, দাহানি ৪-০-৩৮-০, তাহির ৪-০-৩৩-৩)।

ফল : মুলতান সুলতানস ৪৭ রানে জয়ী ও চ্যাম্পিয়ন।

ম্যান অব দ্য ম্যাচ : শোয়েব মাকসুদ।

ম্যান অব দ্য টুর্নামেন্ট : শোয়েব মাকসুদ।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিএসএলের চ্যাম্পিয়ন মুলতান সুলতানস

আপডেটের সময় ০৭:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১