ভিয়েনা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৪০ সময় দেখুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, শনিবার (২৬জুন) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় ১৭ জনের মৃত্যু হয়। এরমধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন আট জন। তাঁদের চার জনের বাড়ি রাজশাহী, দুজনের চাঁপাইনবাবগঞ্জ, একজনের বাড়ি নাটোরে ও অপর একজনের বাড়ি নওগাঁয়। আর, উপসর্গ নিয়ে মৃত ৯ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর একজন এবং নাটোরের একজন।

এ নিয়ে চলতি মাসে এপর্যন্ত রাজশাহীর করোনা ইউনিটে মারা গেলেন ২৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ জন। শনাক্তের হার রাজশাহীতে ৩৪ দশমিক ৪৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৯ দশমিক ৭২ শতাংশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

আপডেটের সময় ০৫:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১