ভিয়েনা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

অ্যাওয়ে গোলের ‘সুবিধা’ বাতিল করলো উয়েফা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১৬২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ক্লাব পর্যায়ের সকল প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করেছে তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। গত মাসে সংস্থাটির ক্লাব কম্পিটিশন কমিটি ও নারী ফুটবল কমিটির করা সুপারিশের অনুমোদন দিয়েছে তাদের নির্বাহী কমিটি।

আগামী ২০২১-২২ মৌসুম থেকে উয়েফার সব ধরনের (পুরুষ, নারী ও যুব পর্যায়ের) ক্লাব প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম আর থাকছে না। নকআউট পর্বের পাশাপাশি বাছাইপর্বেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

উয়েফা অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল ১৯৬৫-৬৬ মৌসুমে। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে দুই দলের গোলসংখ্যা সমান হলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করা দলকে জয়ী ঘোষণা করা হতো।

এখন থেকে দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানে দুই অর্ধে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট খেলা হবে। তাতেও সমতা না কাটলে ফল নির্ধারিত হবে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অ্যাওয়ে গোলের ‘সুবিধা’ বাতিল করলো উয়েফা

আপডেটের সময় ০৭:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১