ভিয়েনা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৮৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতল নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বে নতুন এক ইতিহাস গড়ল ব্লাক ক্যাপসরা। ভারতকে ৮ উইকেট হারিয়ে ইতিহাসে পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখল কিউইরা। বৃষ্টিবিঘ্নিতি ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতকে ভর করে সহজ জয় তুলে নেন তারা।

ভারতের দেয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ডেভিড কনভয় ও টন ল্যাথাম। গড়ে তোলেন ৮১ বলে ৩৩ রানের মূল্যবান পার্টনারশিপ। এরপরই বাঁ-হাতি ব্যাটসম্যান টম ল্যাথামকে তুলে নেন অফস্পিনার বরিচন্দ্রন অশ্বিন। ৪১ বলে ৯ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কিউইদের দলনায়ক কেন উইলিয়ামসন। এরপরই ৮১ বলে ৩৩ রানে বিদায় নেন আরেক ওপেনার ডেভিড কনভয়। তাকেও বিদায় করেন অফস্পিনার অশ্বিন। দলীয় অর্ধশতকের আগে দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছু চাপে পড়ে কিউইরা। তবে অভিজ্ঞ রস টেইলরকে সঙ্গে নিয়ে এজবাস্টনে ইতিহাস গড়ে মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন।

এর আগে চ্যাম্পিয়নশিপ ট্রফির দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে গেল ভারত। ট্রফি জেতার জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৩৯। ভারত প্রথম ইনিংসে যাও একটু লড়াই করেছিল, দ্বিতীয় ইনিংসে কেউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি।

পঞ্চম দিনের সকালে ফের বাগড়া দিয়ে বসে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক দেরিতে খেলা শুরু হয়। নিউজিল্যান্ড শুরু করে ২ উইকেটে ১০১ রান নিয়ে। সেই সময়টা পর্যন্ত বেশ ভালো অবস্থানে ছিল কিউইরা।

ভারতকে দিনের প্রথম উইকেটটিই এনে দেন শামি। অভিজ্ঞ রস টেলরকে ফেরান ১১ রানেই। তারপর ভারতীয় এই পেসারের শিকার হয়ে একে একে সাজঘর ধরেন বিজে ওয়াটলিং (১), কলিন ডি গ্র্যান্ডহোম (১৩) আর কাইল জেমিসন (২১)।

মাঝে হেনরি নিকোলসকে আউট করেছিলেন ইশান্ত শর্মা (৭)। নিউজিল্যান্ড ইনিংসের একটা প্রান্ত ধরে রাখা কেন উইলিয়ামসনকেও ফিফটিবঞ্চিত করেছেন তিনিই। দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৪৯ রানে ফেরেন কিউই অধিনায়ক।

তারপর নেইল ওয়েগনারকে রানের খাতা খুলতে দেননি রবিচন্দ্রন অশ্বিন। তবে টিম সাউদি ব্যাটসম্যানের মতো খেলে দলকে আড়াইশর দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। ৩০ রানে তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রবীন্দ্র জাদেজার বলে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

আপডেটের সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১