ভিয়েনা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

যুক্তরাজ্যে পোশাক রপ্তানি নিয়ে হাইকমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৪৯ সময় দেখুন

ঢাকা:  যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানির সুযোগ তৈরি এবং যুক্তরাজ্য থেকে আরও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার উপায়সহ বানিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৈঠক করেছেন।

মঙ্গলবার ঢাকায় বিজিএমইএ অফিসে সাইদা মুনা তাসনিম ও ফারুক হাসান এই  বৈঠক করেন। তারা বাংলাদেশ স্বলোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ, সম্ভাব্য শূল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কিভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, কোভিড-১৯ সংকট চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশী রপ্তাকিারকদের অনুকূলে রপ্তানি বিল পরিশোধ করেনি। এতে করে পোশাক শিল্পের ঐসব উদ্যোক্তারা সংকটে পড়েছেন। উল্লেখিত ব্র্যান্ডরা যেন অনতিবিলম্বে রপ্তানি বিল পরিশোধ করেন, সে বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য তিনি লন্ডনে বাংলাদেশী হাইকমিশনারকে অনুরোধ জানান।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্যে পোশাক রপ্তানি নিয়ে হাইকমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক

আপডেটের সময় ০৬:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১