ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা

সুইজারল্যান্ড গ্রুপের শেষ খেলায় ৩-১ গোলে তুরস্ককে পরাজিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৪২ সময় দেখুন

সুইজারল্যান্ড শ্রেষ্ঠ তৃতীয় স্থান অর্জনকারী হিসাবে আরও চার দলের সাথে নকআউট রাউন্ডে যেতে পারবে

স্পোর্টস ডেস্কঃ গতকাল রোববার ২০ জুন সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকুতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের ‘এ’ গ্রুপের খেলায় সুইজারল্যান্ডের নিকট ১-৩ গোলে পরাজিত হয়ে তুরস্ক প্রথম দল হিসাবে খালি হাতে ইউরো ২০২০ এর প্রতিযোগিতা থেকে বিদায় নিল।

সুইজারল্যান্ডের অধিনায়ক স্ট্রাইকার জেরদান শাকিরি রোববার তুরস্কের বিপক্ষে একাই দুই গোল করেন।

খেলার শুরুতেই প্রথমার্ধের ৬ মিনিটের সময় সুইজারল্যান্ডের  হরিস সেফেরোভিচ একটি দর্শনীয় গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান।খেলার ২৮ মিনিটের মাথায় সুইজারল্যান্ড তাদের লিড দ্বিগুণ করে। স্টেভেন জুবের থেকে পাস শাকিরি গোল করে ২-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যান।

খেলার ৬২ মিনিটে তুরস্ক একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়। এক পাল্টা আক্রমণে তুরস্কের স্ট্রাইকার ইরফান ক্যান কাহেভিসি তুরস্কের হয়ে একটি গোল পরিশোধ করেন (২-১)। সুইজারল্যান্ড পুনরায় আক্রমণাত্মক খেলা খেলতে থাকে গোলের সংখ্যা বাড়ানোর জন্য। খেলার ৬৮ মিনিটের মাথায় পুনরায় শাকিরি তুরস্কের জালে বল প্রবেশ করিয়ে দলের জয় নিশ্চিত করেন (৩-১)।

উল্লেখ্য যে,ইউরো কাপে ইউরোপের মোট ২৪ টি দেশ ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডের খেলা খেলছে। এই ৬ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১২ ট দল সরাসরি নকআউট রাউন্ডে উঠবে। ৬ গ্রুপ থেকে শ্রেষ্ঠ ৪ টি বেস্ট তৃতীয় স্থান অধিকারী দল নিয়ে মোট ১৬ টি দলের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। নকআউট পদ্ধতি হল ৯০ মিনিটের নির্ধারিত খেলা ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিট বাড়িয়ে দেয়া হবে। তাতেও যদি খেলা ড্র থাকে তাহলে ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারন করা হবে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুইজারল্যান্ড গ্রুপের শেষ খেলায় ৩-১ গোলে তুরস্ককে পরাজিত

আপডেটের সময় ০৭:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১