ভিয়েনা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ইউরো কাপে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিরুদ্ধে গোলের বন্যা (৪-২) জার্মানির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ৩৯ সময় দেখুন

পর্তুগালের বিরুদ্ধে ৪-২ গোলে জয়লাভ করে ইউরো কাপে জার্মানির প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্কঃ ইউরো কাপের ‘এফ’ গ্রুপের প্রথম খেলায় নিজের দেশে ফ্রান্সের কাছে হুমেলসের আত্মঘাতী গোলে পরাজিত জার্মানি গতকাল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিরুদ্ধে যেন ঝলসে উঠেছে। মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় ।

গতকাল শনিবার সন্ধ্যায় জার্মানি তার স্বভাব সুলভ ফর্ম ফিরে পেয়েছে। তারা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্যতিব্যস্ত করে রাখে পর্তুগালের রক্ষণভাগকে। আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানি যেমন দুটি গোল পায় তেমনি অন্যদিকে পর্তুগালও তাদের উপহার দেয় আরও দুটি আত্মঘাতী গোল। এর ফলে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ৪-২ বিশাল ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা ভালোভাবেই জাগিয়ে রাখলো ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

যদিও এই গুরুত্বপূর্ণ খেলায় জার্মানির বিপক্ষে পর্তুগালের সূচনাটা ছিল অনেকটাই বিস্ময়কর। কেননা খেলার ১৫ মিনিটের মাথাতেই পর্তুগালের অধিনায়ক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে(১-০)। তবে খেলার ৩৫ ও ৩৯ মিনিটে পর্তুগালের রুবেন দিয়াস ও রাফায়েল গুরেইরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা (১-২)। ইউরো কাপের একই ম্যাচে একই দলের দুটি আত্মঘাতী গোল হওয়ার ঘটনা এই প্রথম। জার্মানি ইউরো কাপের প্রথম দল, যারা আত্মঘাতী গোলে সমতা ফেরাল এবং এগিয়েও গেল। এরকম ঘটনা আগে ঘটেনি।

প্রথমার্ধে জার্মানি ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই খেলার ৫১ মিনিটে জার্মানির কাই হাভের্টজ ও ৬০ মিনিটে রবিন গোসেন্সের গোলে জার্মানি এগিয়ে যায় ৪-১ গোলের ব্যবধানে। ৬৭ মিনিটে পর্তুগালের দিয়েগো জতা একটি গোল করলেও আর হার এড়াতে পারেননি বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

এই বিশাল জয়লাভের ফলে ৩ পয়েন্ট নিয়ে জার্মানির পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে পর্তুগাল আছে তৃতীয় স্থানে। আর ফ্রান্স আজকের অপর খেলায় হাঙ্গেরির সাথে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের শীর্ষে  অবস্থান করছে।

‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার জার্মানি খেলবে হাঙ্গেরির বিপক্ষে। আর বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। যদি এই গ্রুপের শেষ খেলায় সবাই ড্র করে তাহলে এই গ্রুপের প্রথম তিনটি দল পরের নকআউট রাউন্ডে খেলতে পারবে বলে হিসাবে দেখা যাচ্ছে ।

কবির আহমেদ /ইবি টাইমস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিরুদ্ধে গোলের বন্যা (৪-২) জার্মানির

আপডেটের সময় ০৭:১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১