ভিয়েনা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন সার্জিও রামোস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৪৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। এবার সত্যিই রিয়াল  ছাড়ছেন স্প্যানিশ তারকা। ইউরোপের অন্যতম ক্লাবটির সঙ্গে ১৬ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন তিনি।

এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে দলটির ওয়েবসাইটে জানানো হয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ককে বিদায় জানাবে তারা। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রাতিষ্ঠানিকভাবে অধিনায়ক সার্জিও রামোসকে সম্মান প্রদর্শন ও বিদায় জানানোর অনুষ্ঠান হবে। সে অনুষ্ঠানে যোগ দেবেন ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

চলতি মাসের ৩০ তারিখ রিয়ালের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ শেষ হবে।

২০০৫ সালে সেভিয়া থেকে দুই কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে আসেন রামোস। ধীরে ধীরে ক্লাবটির প্রাণ হয়ে উঠেছিলেন তনি। এজন্য ক্লাবের নেতৃত্বের দায়িত্ব বর্তায় তাঁর ওপরই। ক্লাবটির হয়ে ৬৭১টি ম্যাচ খেলেছেন রামোস। গোল করেছেন ১০১টি। এই সময়ে মোট ২২টি শিরোপা জিতেছেন তিনি রিয়ালের হয়ে। এর মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি লা লিগা ও অন্যান্য।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন সার্জিও রামোস

আপডেটের সময় ০৫:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১