ভিয়েনা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

উত্তর ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেনের পরের রাউন্ডের স্বপ্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৫০ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ আজ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের সি গ্রুপের খেলায়  ইউক্রেন উত্তর ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে।

ইউক্রেনের পক্ষে খেলার ২৯ মিনিটের মাথায় অ্যান্ড্রি ইয়ারমইয়ারমোলগোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। প্রথম গোলের পাঁচ মিনিট পর খেলার ৩৪ মিনিটে ইউক্রেনের পক্ষে দ্বিতীয় গোল করেন আর,ইয়ারেচুক ২-০। প্রথমার্ধের খেলায় ইউক্রেন  ২-০ জয়ী অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের সময় উত্তর ম্যাসেডোনিয়ার ইংলিশ লীগের লিডস ইউনাইটেডের স্ট্রাইকার এজগান আলিওস্কি একটি গোল শোধ দিয়ে(২-১) খেলায় উত্তেজনা ফিরিয়ে আনেন। তার পেনাল্টি ইউক্রেন গোলকিপার জর্জি বুশচান ফেরত পাঠালে ফিরতি শটে গোল করেন তিনি।

সাবেক সোভিয়েত ইউনিয়ন জোট থেকে থেকে মুক্ত হওয়ার পর এ নিয়ে তৃতীয় ইউরোতে খেলছে ইউক্রেন। গত দুই ইউরো আসরে খেলে তাদের জয় ছিল মাত্র একটি। এই ইউরোতেও তাদের যাত্রা শুরু হয় নেদারল্যান্ডসের কাছে শেষ দিকের গোলে হার দিয়ে (৩-২)।

প্রথমার্ধে ইউক্রেনের হয়ে গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো ও রোমান ইয়ারেমচুক। ইউরোর ইতিহাসে তারাই প্রথম দুই খেলোয়াড়, যারা দলের প্রথম দুই ম্যাচেই গোল করেছেন। ডাচদের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচেও দুজনই গোল করেন।

‘সি’ গ্রুপের আজকের পরের খেলায় যদি নেদারল্যান্ডস অস্ট্রিয়ার সাথে জয়লাভ করে তাহলে নবাগত নর্থ মেসিডোনিয়া প্রথম দল হিসেবে এই ইউরো থেকে বাদ পড়বে। আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচে দলটি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের সাথে আমস্টারডামে। আর একই দিন ইউক্রেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার বুখারেস্টে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তর ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেনের পরের রাউন্ডের স্বপ্ন

আপডেটের সময় ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১