ভিয়েনা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

ইউরো কাপে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ইতালি পরের রাউন্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৪৪ সময় দেখুন

ইতালি ২ খেলায় ৬ পয়েন্ট ও ৬ গোল করে গ্রুপের শীর্ষস্থানে এবং এক খেলা বাকি থাকতেই পরবর্তী রাউন্ড নিশ্চিত

স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের এ গ্রুপের খেলায় ইতালি রোমের অলিম্পিক স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসাবে ‘UEFA EURO 2020’ এর শেষ ১৬ দলে খেলার নিশ্চিত করেছে। ইতালি দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর ৪ পয়েন্ট নিয়ে ওয়েলস দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ওয়েলস গতকাল তুরস্ককে ২-০ গোলে পরাজিত করেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ম্যানুয়েল লোকাতেলি একাই দুই গোল করেছেন। আর অপর গোলটি করেছেন কিরো ইম্বোবিল। এটা ছিল ইতালির টানা দশম জয়। এই ১০ ম্যাচে একটিও গোল হজম করেনি তারা। এটা ছিল আজ্জুরিদের টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। সবশেষ তারা ন্যাশন্স লীগে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছিল। এরপর আর হারেনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে রোমের স্টাডিও অলিম্পিকোতে খেলার ২০ মিনিটেই জালের নাগাল পেয়েছিল ইতালি। এ সময় জর্জিও কিয়েলিনি কর্নার কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন। কিন্তু সেটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়।

২৬ মিনিটের মাথায় লোকতেলি গোল করে এগিয়ে নেন দলকে। এ  সময় ডানদিক থেকে ক্রসে ডি বক্সের মধ্যে লোকাতেলিকে বল বাড়িয়ে দেন ডমোনিকো বারার্দি। বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান তিনি (১-০)।

বিরতির পর লোকাতেলি নিজের জোড়া গোল পূর্ণ করেন। এ সময় ডানদিক থেকে ডি বক্সের বাইরে থাকা লোকাতেলি সতীর্থের কাছ থেকে বল পেয়ে যান। বল পেয়েই শট নেন। সুইজারল্যান্ডের রক্ষণভাগের দুইজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে বল জালে জড়ায়। ইতালি এগিয়ে যায় ২-০ গোলে।

৮৯ মিনিটে সু্ইজারল্যান্ডের পরাজয়ের কফিনে শেষ পেরেকটু ঠুকেন কিরো ইম্বোবিল। তার গোলে ভর করে ৩-০ ব্যবধানের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ওয়েলসের মুখোমুখি হবে রবার্তো মানচিনির শিষ্যরা। আর তুরস্কের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ইতালি পরের রাউন্ডে

আপডেটের সময় ০৩:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১