ভিয়েনা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান রেখে না ফেরার দেশে জিয়োনা চানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ১১৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান মারা গেছেন। ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা জিয়োনা চানা ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ধারণা করা হয়ে থাকে ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান এবং ৩৬ নাতি-নাতনি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান ছিলেন তিনি।

রোববার তাঁর মৃত্যুর খবর টুইট বার্তায় নিশ্চিত করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি বলেন, চানার কারণেই রাজ্যের বাকতাওয়াং তালাংনুয়াম গ্রাম পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল।

১৯৪৫ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন জিয়োনা চানা। রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আইজাওয়ালের ত্রিনিটি হাসপাতালে মারা যান তিনি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের অসুখ ছিল তাঁর।

১৭ বছর বয়সে নিজের চেয়ে তিন বছরের বড় এক নারীকে প্রথম বিয়ে করেন জিয়োনা চানা। চার তলা একটি বাড়িতে বসবাস করেন তাঁর পরিবারের সদস্যরা। পার্বত্য গ্রামে ‘চৌহান থার রান’ নামের বাড়িটিতে শতাধিক কামরা রয়েছে।

জিয়োনা চানার ছেলেরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই বাড়ির আলাদা আলাদা কামরায় বসবাস করেন। কিন্তু রান্না হয় এক রান্নাঘরেই। আর চানার ব্যক্তিগত শয়নকক্ষের পাশেই একটি ডরমেটরিতে বসবাস করেন তাঁর স্ত্রীরা। নিজেদের আয় আর অনুসারীদের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া অনুদানে পরিবারটির ব্যয় নির্বাহ হয়।

২০১১ ও ২০১৩ সালে দুইবার এই পরিবার ‘রিপ্লেস বিলিভ ইট অর নট’ এ চিত্রায়িত হয়। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে ওঠে চানার বসতবাড়ি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান রেখে না ফেরার দেশে জিয়োনা চানা

আপডেটের সময় ০৪:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১