ভিয়েনা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ভোলায় নিখোঁজের ৫ দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ৮০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় নিখোঁজের পাঁচদিন পর ঢাকা ও গাইবান্ধা থেকে রিমা আক্তার (১৫) এবং সুমনা আক্তার নামে স্কুলপড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে চাচাত-জেঠাত বোন। উদ্ধারের পর তদেরকে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৬ জুন রিমা ও সুমনা তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাদের পরিবারের পক্ষ থেকে ভোলা থানায় দুইটি নিখোঁজ ডায়েরি করা হয়। রিমা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ছিফলী গ্রামের মো. হোসেনের মেয়ে ও মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সুমনা একই এলাকার মো. আমির হোসেনরে মেয়ে ও স্থানীয় জামিরালতা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, রিমা ও সুমনার পরিবার নিখোঁজ ডায়েরির পর ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম, র‌্যাব ও গাইবান্ধা জেলার পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর ও গাইবান্ধা জেলায় অভিযান চালায়। পরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সুমনা আক্তারকে গাইবান্ধা জেলা ও রিমা আক্তারকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাব্বির বাবু/ইবিটাইমস/এমএন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নিখোঁজের ৫ দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার

আপডেটের সময় ১২:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১