ভিয়েনা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

লালমোহনে বজ্রপাতে ১জনের মৃত্যু: আহত-১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১০২ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে বজ্রপাতে মাসুমা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরে আলম নামের আরেকজন আহত হয়েছেন।

শনিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড প্যায়ারীমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুমা বেগম ওই ওয়ার্ডের খোরশেদ দরবেশ বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী ও ১ সন্তানের জননী এবং আহত নুরে আলম একই বাড়ির খােরশেদ দরবেশের ছেলে ও দুই সন্তানের জনক।

জানা যায়, বিকেলে বৃষ্টি চলাকালীন সময়ে হাঁস-মুরগী ঘরে আনতে গেলে বজ্রপাতে মাসুমা বেগমের মৃত্যু হয়। অপরদিকে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে নুরে আলম আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিলন।

সালাম/ইবি টাইমস

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বজ্রপাতে ১জনের মৃত্যু: আহত-১

আপডেটের সময় ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১