ভিয়েনা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৪৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। আফগানদের কাছে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল দল।

প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ ভাগ সামলাতে ব্যস্ত ছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে সফলও হয় লাল-সবুজরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে হারের শঙ্কায় পড়ে যায় জেমির ডের দল। যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। এ যাত্রায় বাংলাদেশকে রক্ষা করেছেন তপু বর্মন। তপুর গোলে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আফগানদের রুখে দিল বাংলাদেশ ফুটবল দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে গোলটি করেন আফগান দলের আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। এতে হারের শঙ্কায় ছন্দ হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মন। ম্যাচের ৮৪তম মিনিটে এই ডিফেন্ডারের গোলে ম্যাচে এখন ১-১ সমতা।

বাছাইয়ের ৬ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। পয়েন্টও ২। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল জেমির দল।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেল বাংলাদেশ

আপডেটের সময় ০৫:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১