ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

চর নিজাম থেকে ভেসে আসা দুটি হরিণ শাবক উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৯৬ সময় দেখুন

চরফ্যাসন ( ভোলা) : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ভোলার চরফ্যাসনের চর নিজাম থেকে লোকালয়ে ভেসে আসা ২টি অসুস্থ হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার বিকেলে চর নিজামের নূর মোহাম্মদ কোম্পানির বাড়ির দরজা থেকে বন বিভাগের কালকিনি বিট অফিসের কর্মীরা হরিণ শাবক দুটি উদ্ধার করে।

ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগর তীরবর্তী চর নিজামের কেওড়া বাগান থেকে জোয়ারের পানির স্রোতে হরিণ শাবক দুটি ভেসে আসে।

দীর্ঘ সময় পানিতে থাকায় তারা অসুস্থ হয়ে পরে। বন বিভাগের কর্মীরা হরিণ দুটিকে নিজ হেফাজতে রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আশংকা মুক্ত রয়েছে। প্রকৃতি শান্ত হলে হরিণ শাবক দুটিকে ফের বন বিভাগের অবমুক্ত করা হবে।

এর মধ্যে ৬ মাস বয়সের ৫ কেজি ওজনের হরিণ শাবকটি পুরুষ এবং অন্যটি এক বছর বয়সের ৮ কেজি ওজনের হরিণটি স্ত্রী।

এ দিকে চর নিজাম থেকে গতকাল বুধবার একটি হরিন স্রোতের তোড়ে বেতুয়ার মেঘনার পাড়ে এসেছিলো। তবে কুকুরের তাড়া খেয়ে হরিন টি মারা গেছে।

জামাল মোল্লা /ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চর নিজাম থেকে ভেসে আসা দুটি হরিণ শাবক উদ্ধার

আপডেটের সময় ০৫:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১