ভিয়েনা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি জনগণের জন্য ৪০ লাখ টাকার ওষুধ দিলো বাংলাদেশ সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১০৪ সময় দেখুন

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের হাতে ৪০ লাখ টাকার ওষুধ এবং ৫০ হাজার মার্কিন ডলার তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেস্কঃ ফিলিস্তিনের জনগণের জন্য ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী ও ৫০ হাজার মার্কিন ডলার উপহার দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ২৬ মে সকালে এই সমস্ত ত্রাণ সামগ্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের হাতে তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বিকন ফার্মাসিউটিক্যালস থেকে দেওয়া ত্রাণসামগ্রী ইসরাইলের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরবরাহ করা হলো। এই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা ফিলিস্তিনের পাশে থেকেছি। আমরা ইসরাইলকে দেশ হিসেবে স্বীকার করি না। যতদিন আমরা ইসরাইলকে স্বীকৃতি না দিচ্ছি, ততদিন কোনো বাংলাদেশী সেখানে যেতে পারবেন

না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতি পরিবর্তন হয়নি। আমি আবার বলতে চাই, আমাদের ফিলিস্তিন ও ইসরাইল নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা চাই না, এই বিষয় নিয়ে কেউ আবার ঝামেলা তৈরী করুক।’

অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় আমাদের সঙ্গে ছিল এবং আছে। সম্প্রতি এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিরা আমাদের জন্য অনেক সহায়তা দিয়েছে।’

ফিলিস্তিনিদের সহায়তার জন্য সংগ্রহ করা অর্থ কীভাবে সেখানে পাঠানো হবে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন,গত ১৪ বছর যাবৎ গাজা ইসরাইল কর্তৃক অবরুদ্ধ। আমরা আমাদের মনোনীত একটি ওষুধ

কোম্পানির মাধ্যমে দানের অর্থ দিয়ে মেডিকেলসামগ্রী কিনে সেখানে পাঠানো হবে বলে জানান তিনি।

কবির আহমেদ /ইবি টাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিলিস্তিনি জনগণের জন্য ৪০ লাখ টাকার ওষুধ দিলো বাংলাদেশ সরকার

আপডেটের সময় ০৩:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১