ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র কোভিড মহামারি থেকে বেরিয়ে আসার পথে: সিডিসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ৭২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরোধ কেন্দ্র-সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনেস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসার পথে রয়েছে। ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।

সিডিসিপ্রধান মঙ্গলবার (১৮ মে) বলেন, সাম্প্রতিক সপ্তাহে কোভিড-১৯-এর সংক্রমণ ও মৃত্যুর গড় সংখ্যা, মহামারি শুরু হওয়ার সময় থেকে এখন সবচেয়ে কম।

হোয়াইট হাউসে কোভিড-১৯ মোকাবিলা বিষয়ে অবহিত করতে গিয়ে ওয়ালেনেস্কি বলেন, এই সর্বসাম্প্রতিক সংখ্যায় এ রকম আভাস পাওয়া যাচ্ছে যে, সতর্কতার সঙ্গে আশাবাদী হওয়া উচিত আমাদের।

কোভিড-১৯ বিষয়ক হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট এই সুখবরের সঙ্গে যোগ দিয়ে আরও বলেন, এই প্রথম যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে এই মহামারিতে সংক্রমণ সংখ্যা গত সপ্তাহে কমে গেছে।

একই ব্রিফিংয়ে হোয়াইট হাউসের শীর্ষ মেডিকেল উপদেষ্টা অ্যান্টনি ফসি কোভিড-১৯-এর টিকার কার্যকারিতা সম্পর্কে মার্কিনিদের আবারও নিশ্চিত করেন।

 ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র কোভিড মহামারি থেকে বেরিয়ে আসার পথে: সিডিসি

আপডেটের সময় ০৬:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১