ভিয়েনা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৪৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ মে) ৫৮ বিজিরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটকদের বাড়ি ঢাকা, খুলনা, গোপালগঞ্জ, বান্দরবান এবং ঝিনাইদহ।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার ভোরে পৃথক তিনটি অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে বাঘাডাংগা ও লড়াইঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

তারা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ জেলার। এছাড়া সীমান্তের খোশালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মো. শফিকুল মন্ডলকে (৩৭) আটক করা হয়। আটকদের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেখ ইমন /ইবি টাইমস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৩

আপডেটের সময় ১১:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১