ভিয়েনা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

আহত হয়ে হাসপাতালে প্রিয়াঙ্কার স্বামী নিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৩৮ সময় দেখুন

বিনোদন ডেস্ক: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে থাকে ভর্তি করা হয়। এসব তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

জানা গেছে, ছোটপর্দার একটি অনুষ্ঠানের জন্য শনিবার শুটিং করছিলেন নিক। তখনই চোট পান তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

নিকের এই চোট কতটা গুরুতর তা যদিও জানা যায়নি। তবে একদিন পরই রোববার (১৬ মে) হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবারই আবার গানের অনুষ্ঠান ‘দ্য ভয়েস-এর কাজ শুরু করবেন বলেও জানানো হয়েছে। চলতি বছরে বিলবোর্ডস মিউজিক অ্যাওয়ার্ডসেও সঞ্চালকের ভূমিকায় থাকবেন নিক। আগামী সপ্তাহে এটি অনুষ্ঠিত হবে।

বর্তমানে নিক লস অ্যাঞ্জেলসে রয়েছেন। অন্যদিকে, প্রিয়ঙ্কা গত ১ বছরে ধরে লন্ডনে রয়েছেন। সেখানে একাধিক ছবি এবং ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত তিনি।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আহত হয়ে হাসপাতালে প্রিয়াঙ্কার স্বামী নিক

আপডেটের সময় ০৬:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১