ভিয়েনা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

করোনায় নগরবাসীর সীমিত আকারের ঈদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ১১১ সময় দেখুন

ঢাকা: ঈদ আনন্দে যেন ভাটা পড়েছে নগরবাসীর মাঝে। তার অন্যতম কারণ ঈদে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ আর দেশজুড়ে আরোপ করা কঠোর বিধিনিষেধ। বিকল্প কোনও জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে কিংবা চার দেয়ালে কাটছে অনেকের ঈদ।

ঈদের দিন সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করা হয়নি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায় করলেও কোলাকুলি করার চিত্রও চোখে পড়েছে।

শুক্রবার হওয়ায় সকালে রাজধানীতে মানুষের তেমন সমারোহ চোখে পড়েনি। তবে দুপুরের পর রাহধানীর হাতির ঝিল, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী ময়দানে ইদ উৎসব করতে দেখা গেছে নগরবাসীদের। ঈদে রাজধানীর রাস্তাঘাট দিনভর আজ মোটামুটি ফাঁকাই ছিল। বিকালের পর থেকে সেই দৃশ্য কিছুটা পাল্টাতে থাকে। বন্ধ বিনোদন কেন্দ্রের পাশাপাশি রাজধানীর চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখা গেছে। এসব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা বা মাস্ক পড়ার তেমন চিত্র ছিল না বললেই চলে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় নগরবাসীর সীমিত আকারের ঈদ

আপডেটের সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১