ভিয়েনা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সৌদি আরবের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায় নি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • ৬৫ সময় দেখুন

আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের জাতীয়  সংবাদ মাধ্যম ও আরব আমিরাত ভিত্তিক Gulf News জানিয়েছেন যে,সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায় নি সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছেন। তাই এই বৎসর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ৩০ তম রোজা এবং আগামী বৃহস্পতিবার সৌদি আরব,সমগ্র আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য এবং পাশ্চাত্য দুনিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

পবিত্র ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সৌদি সরকারের পক্ষে সৌদি সুপ্রিম কোর্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য মুসলমানদের অনুরোধ করা হয়েছিল। তবে, জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চাঁদের গতিবিধি পর্যবেক্ষন করে জানিয়েছিলেন যে,মঙ্গলবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে না।। ১২ মে বুধবার সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যাবে। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান মাজেদ আবু জারা বলেছিলেন, ১১ মে মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই।

সৌদি সুপ্রম কোর্টের এক বিবৃতিতে আজ মঙ্গলবার ১১ মে সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছিল। এসময় কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়েছিল। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতেও বলা হয়েছিল।

পবিত্র রমজান মাসের ২৯ বা ৩০ দিন শেষে পালিত হয় ঈদুল ফিতর। রীতি অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা হয় সৌদি আরবে। চাঁদ দেখা যাওয়ার পরই শুরু হয় ঈদের উৎসব। তবে চাঁদ দেখার সময় ও তারিখ দেশ ভেদে ভিন্ন হয়।

ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে সকল কে পবিত্র ঈদের শুভেছা । “ঈদ মোবারক” 

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায় নি

আপডেটের সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১