ভিয়েনা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ভোলার মেঘনায় ১৫ ট্রলার জব্দ,আটক ১২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ১১৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে ভোলার মেঘনায় ১২ জন ট্রলার চালককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ১৫টি ট্রলার জব্দ করা হয়। অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান।

এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, মতিরহাট ও ভোলার ইলিশার বিভিন্ন এলাকায়। ভোলা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিলেন ট্রলার মালিকরা— এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ জন চালক (মাঝি) আটকসহ ১৫টি ট্রলার জব্দ করা হয়।

পরে আটকদের নৌপুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এ বিষয়ে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার মেঘনায় ১৫ ট্রলার জব্দ,আটক ১২

আপডেটের সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১