ভিয়েনা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ৯৪ সময় দেখুন

ডেস্কঃ ভারতে করোনাভাইরাস মহামারিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার প্রথমবারের মতো এক দিনে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। সরকারি হিসাব বলছে, একদিনে মারা গেছেন চার হাজার ১৮৭ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখেরও বেশি মানুষ। ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গেল ১ মে দেশটিতে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য চার লাখ ছাড়ায়। এরপর বেশ কয়েকদিন শনাক্তের সংখ্যা কিছুটা কম ছিল। তবে বৃহস্পতিবার শনাক্ত হয় ৪ লাখ ১২ হাজারের বেশি। আর শুক্রবার সেই পরিমাণও ছাড়িয়ে যায়, আক্রান্ত হয় চার লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

ভারত সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কঠোর পদক্ষেপ নেয়া না হলে করোনার তৃতীয় ঢেউ শুরু হতে পারে।
ভারতে বর্তমানে মোট রোগীর পরিমাণ ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৩৮ হাজারের বেশি।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড

আপডেটের সময় ০৫:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১