ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

হাওরে প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ: কৃষিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ৪৪ সময় দেখুন

টাঙ্গাইলঃ হাওরে প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।  তিনি বলেন, এবছর  সারা দেশে আনন্দমুখর পরিবেশে বোরো ধান কাটা চলছে। এরইমধ্যে হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে। আশা করা যায়,  সারাদেশে সফলভাবে ধান কাটা শেষ করা যাবে।

কৃষিমন্ত্রী শুক্রবার (৭ মে) টাঙ্গাইলের মধুপুরে ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মধুপুর কৃষক লীগ আয়োজিত ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এখন দেশে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান হয়। একসময় এ মৌসুমে তেমন কোন ধান হত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেচ ব্যবস্থার সম্প্রসারণ , সেচের মূল্য হ্রাস,  সারের দাম হ্রাস, বীজ, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং নতুন উন্নত জাতের ও প্রযুক্তি উদ্ভাবনের ফলেই এটি সম্ভব হয়েছে।

ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন প্রতি বছর বেড়েই চলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগ ও ভর্তুকি দেয়ার ফলেই এটি সম্ভব হচ্ছে। বিশেষ করে ৪ দফায় সারের দাম কমানো বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।

 অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি রেজাউল করিম হিরণ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম মইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

টাঙ্গাইল/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাওরে প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ: কৃষিমন্ত্রী

আপডেটের সময় ০১:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১