ভিয়েনা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬,সুস্থ্য-৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৮৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১৬ জন আক্রান্ত হয়েছে। জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৬ টি নমুনা রিপোর্টে থেকে ১৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদরে ১১ জন, বোরহানউদ্দিনে ৩ জন ও তজুমদ্দিনে ২ জন।

এ নিয়ে পুরো জেলায় ১৫৯০ জনের করোনা শনাক্ত হলো। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৭ জন। এ নিয়ে মোট সুস্থ্য এক হাজার ৮৬ জন। জেলায় কোয়ারেন্টিনে আছেন ৫২১ জন। যাদের মধ্যে আইসোলেশনে আছেন ৩৫ জন। গত এক বছরে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। যাদের মধ্যে সদরে ১০ জন, দৌলতখানে ২ জন, বোরহানউদ্দিনে ১ জন, লালমোহনে ৩ জন ও চরফ্যাশনে ২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, এ মাসের শুরুতে আক্রান্তের হার বেশী থাকলেও বর্তমানে শনাক্তের তুলনায় আক্রান্তের হার ২৪ শতাংশ। তিনি বলেন, করোনা সংক্রামনরোধে জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছে। করোনা ইউনিটে ৭ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা সেবা দিচ্ছেন।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬,সুস্থ্য-৭

আপডেটের সময় ০২:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১