ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

অক্সিজেন না পেয়ে ভারতের মহারাষ্ট্রে এক হাসপাতালে ২২ জন করোনা রোগীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৮৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক থেকে ভারতীয় বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে যে,অক্সিজেন না পেয়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ জন রোগী মারা গেছেন।

মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে ঘটেছে এই ঘটনা। হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাঙ্কারে লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অক্সিজেন ট্যান্কারে দুর্ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল উক্ত হাসপাতালে। তার মধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তাঁরা প্রত্যেকেই এই ঘটনায় মারা গিয়েছেন।

এই ব্যাপারে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বলেন, নাসিকের উক্ত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাসিকের পুরনিগমের পুলিশ কমিশনার কৈলাস যাদবও জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল অক্সিজেন সরবরাহ। তার ফলে অক্সিজেন না পেয়েই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে। যদিও বাকি রোগীদেরও মৃত্যুর কারণ অক্সিজেনের অভাব কি না, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে ভারতের জনপ্রিয় ইংরেজি পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন যে,রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর নাসিকের জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক দুর্ঘটনার কারনে ২২ জন করোনায় আক্রান্ত রোগীর নিহতের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর একটি উঁচু পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অক্সিজেন না পেয়ে ভারতের মহারাষ্ট্রে এক হাসপাতালে ২২ জন করোনা রোগীর মৃত্যু

আপডেটের সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১