ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

চরফ্যাসনে মাদ্রাসার ই-মেইল হ্যাক করে শিক্ষক নিয়োগের চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ১০৪ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা): চরফ্যাসনের দক্ষিণ শিবা জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ই-মেইল  হ্যাক করে সহকারী  গ্রন্থাগারিক নিয়োগের প্রক্রিয়া করেছে একটি দূর্বৃত্ত চক্র। যা নিয়ে  প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ঠ শিক্ষক, ম্যানেজিং কমিটি বিব্রত অবস্থায় পড়েছেন।

জানাগেছে,চরফ্যাসনের দক্ষিণ  শিবা  জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদটি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। মাদ্রাসা ম্যানেজিং কমিটির  সভাপতি  মোঃ ইলিয়াছ মাস্টার  জানান,করোনা পরিস্থিতির কারনে শূন্য পদটিতে  নিয়োগের  কোন উদ্যেগ নেয়া হয়নি। একটি দূর্বৃত্তচক্র মাদ্রাসার ই-মেইল  হ্যাক করে জনৈক ব্যক্তিকে ওই মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগপ্রাপ্ত দেখিয়ে অনলাইনে এমপিওর আবেদন করে। যা নিয়ে  মাদ্রাসার নিয়োগ সংশ্লিষ্ট  সকলেই বিব্রতকর অবস্থায়  পড়েছেন।

মাদ্রাসার সদ্য সাবেক সুপার আবুল বাশার জানান, তিনি ৩০ মার্চ মাসে অবসরে যান। তার অবসরে যাওয়ার পর দূর্বৃত্তরা  এমন অপতৎপরতা  চালিয়েছেন।  যদি ও দূর্বৃত্তরা  তার কর্মস্থলে  ২০২০ সনের আগস্ট মাসে ওই নিয়োগ দেখিয়েছেন।  বাস্তবে তার সময়কালে এমন কোন নিয়োগ  দেয়াই হয়নি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল আমিন  জানান, প্রযুক্তির অপব্যবহার করে এমন দূর্বৃত্তয়ানের ফলে আমরা যেমন বিব্রতকর অবস্থায় পড়েছি,  তেমনিই এলাকাজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে মাদ্রাসার ই-মেইল হ্যাক করে শিক্ষক নিয়োগের চেষ্টা

আপডেটের সময় ০২:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১