ভিয়েনা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে ডায়রিয়া স্যালাইনের মূল্যবৃদ্ধির দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ৫৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে হঠাৎই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এমন সুযোগে ডায়রিয়ার সিএস স্যালাইনের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বাড়িয়ে দিয়েছে স্থানীয় ফার্মেসীগুলো। ফলে অতিরিক্ত মূল্যে দিয়ে স্যালাইন ক্রয় করতে হচ্ছে রোগীর স্বজনদের।

রবিবার দুপুরে এমন অভিযোগের ভিত্তিতে লালমোহন বাজারের ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে ডায়রিয়ার স্যালাইন অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে হাসপাতাল সংলগ্ন ফাতেমা মেডিকল হল কে ৫০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড এবং উত্তর বাজার মসজিদ সংলগ্ন আমিন মেডিকেল হলকে ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। একই সাথে প্রতিটি ফার্মেসীকে ন্যায্য মূল্যে ঔষধ বিক্রির জন্য নির্দেশনা প্রদানে কেমিষ্ট সমিতির সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েতকে নির্দেশ দেয়া হয়।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, গরমে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে স্যালাইনের অতিরিক্ত মূল্য নিচ্ছে ফার্মেসীগুলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এধরণের অপকর্ম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আল নোমান।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ডায়রিয়া স্যালাইনের মূল্যবৃদ্ধির দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

আপডেটের সময় ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১