ভিয়েনা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

চরফ্যাসনের ঢালচরে লঞ্চ ডুবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ১২৬ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা): ভোলার চরফ্যাসন উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে নোঙ্গর করা একটি লঞ্চ ডুবে গেছে। শনিবার সকালে উপজেলার ঢালচরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢালচর ইউনিয়ন থেকে কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য মাহেআলম কোম্পানির লঞ্চটি ঘাটে নোঙ্গর করে রাখা হয়। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পরে লঞ্চটি। তখন লঞ্চটি পানির চাপে যাতে নদীর মাঝখানে চলে না যায়, সেজন্য লঞ্চটিকে গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেধে রাখেন লঞ্চের স্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ লঞ্চটি এভাবে থাকার পর স্রোতের চাপে দুমড়ে-মুচড়ে ভিতরে পানি প্রবেশ করে পুরোপুরি ডুবে যায়।

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাম হাওলাদার ইউরো বাংলা টাইমসকে জানান,  সকালে কালবৈশাখী ঝড়ে লঞ্চটি ডুবে যায়। স্থানীয়রা লঞ্চটিকে উদ্ধারের চেষ্টা করছে। ঢালচর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় উপজেলার মূল ভূখন্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জমির উদ্দিন ইউরোসমাচারকেকে জানান, এঘটনায় এখনো পর্যন্ত কোন তথ্য পাইনি। বিষয়টি এইমাত্র শুনেছি। এখন সেখানে যোগাযোগ করবো।’

জামাল মোল্লা/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনের ঢালচরে লঞ্চ ডুবি

আপডেটের সময় ০৮:৪১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১