ভিয়েনা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আশুলিয়ায় যুবলীগ নেত্রীর উপর সন্ত্রাসী হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৯৩ সময় দেখুন

সাভার প্রতিনিধি : সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানা যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভা (৩৪)। গত ১১ এপ্রিল রবিবার ভাদাইলের শিরু মার্কেট এলাকায় সন্ত্রাসীরা পথরোধ করে তাকে আক্রমণ করে। এ ঘটনায় ১২ এপ্রিল রাতে ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন যার (মামলা নং: ২৮)।

আসামীরা হল, ভাদাইল উত্তর পাড়ার স্থায়ী বাসিন্দা সাদেক ভূইয়ার ছেলে মনির ভূইয়া (৩৬), উক্ত এলাকার মৃত আঃ রব প্রধানের ছেলে মোঃ সেলিম প্রধান(৫০), মানিক (৩৫) ও মোঃ সবুজ (৩০) এবং ভাদাইল দক্ষিণ পাড়ার স্থায়ী বাসিন্দা জামাল মাদবরের ছেলে সাইফুল শিকদার  (৪২)। অজ্ঞাত রয়েছে ৫/৬ জনের নাম।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল বিকালে ভাদাইল থেকে গাজিরচট যাওয়ার সময় ভাদাইলের শিরু মার্কেট এলাকায় পৌছালে  আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে বাদি  শাহনাজ পারভীন শোভার উপর হামলা করে। এসময় তাকে রড দিয়ে পেটানো হয়। ফলে তার ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে যায়। গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনটিও ছিনিয়ে নিয়ে যায় বলেও এজহারে উল্লেখ করা হয়।

আশুলিয়া থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মোঃ জীবন হাওলাদার /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশুলিয়ায় যুবলীগ নেত্রীর উপর সন্ত্রাসী হামলা

আপডেটের সময় ০৮:৫১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১