ভিয়েনা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

জার্মানিতে ভূয়া সাংবাদিকদের উৎপাতে অতিষ্ঠ সর্বস্তরের প্রবাসীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ১০৯ সময় দেখুন

জার্মানি প্রতিনিধি : মধ্য ইউরোপের দেশ জার্মানিতে আজকাল ভূঁইফোড় ও হলুদ সাংবাদিক নামের কিছু সাংঘাতিক অসৎ ব্যাক্তিদের দৌরাত্ম্যে প্রতারণার শিকার সর্বস্তরের প্রবাসীরা। অথচ এইসব নামধারী ব্যাক্তিরা মহৎ কর্ম সাংবাদিকতার দন্ত্যস এর অর্থই বোঝে না। এমনকি মাতৃভাষা বাংলায় কোন কলাম বা আর্টিকেল লেখাতো দূরের কথা সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাও এসব ব্যাক্তিদের নাই।অনিবন্ধিত অনলাইন নির্ভর কিছু মাধ্যমে এইসব দূরাচাররা সেসব প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে প্রবাসীদের প্রতারণার ফাঁদে ফেলে যাচ্ছে দিনের পর দিন।

জার্মানিতে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা এইসব সাংবাদিক নামধারী ব্যাক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগের তীর ছুড়লেও ধোয়া তুলসী পাতার ভাণ ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এসব ব্যাক্তিরা অর্থের বিনিময়ে সাংবাদিকতার মত মহান পেশাকে কলুষিত করে যাচ্ছে প্রতিনিয়ত। সবচেয়ে দূর্ভাগ্যজনক বিষয় এরা প্রায়ই ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করতেও পিছপা হচ্ছে না। এতে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে প্রবাসীসহ দেশ ও দেশের সাধারণ নাগরিকদের।

শুধু তাই নয় সাংবাদিক নয় এমন ব্যক্তিদেরও নামকাওয়াস্তে প্রেসক্লাবের সদস্য বানিয়ে অবৈধভাবে অর্থও হাতিয়ে নিচ্ছে এই অসৎ চক্রটি।

এই বিষয়ে মের্কেল সরকার ও উচ্চ আদালতের অনুমোদন প্রাপ্ত প্রথমবারের মত প্রতিষ্ঠিত জার্মান-বাংলা প্রেসে ক্লাব এ ফাউ” বেশ সজাগ দৃষ্টি রাখছে। ঐ সব ব্যক্তিদের অনৈতিক কর্মকান্ডে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে জার্মান-বাংলা প্রেসে ক্লাব এ. ফাউ।

তবে সবার আগে করোনার এই ভয়াবহ মহামারীতে প্রবাসীসহ দেশ ও দেশের সকল মানুষের প্রতি বিনীত অনুরোধ আপনারা সকলেই করোনার সকল বিধিনিয়ম মেনে চলুন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ।

জা প্র /ইবি টাইমস

Tag :

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে ভূয়া সাংবাদিকদের উৎপাতে অতিষ্ঠ সর্বস্তরের প্রবাসীরা

আপডেটের সময় ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১