ভিয়েনা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ভোলায় করোনা সচেতনতায় ‘মানবতার দেয়াল’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৫৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রামনরোধে জনসচেতনায়  ভোলায় বসানো হয়েছে ‘মানবতার দেয়াল’। শহরের সদর রোড চত্বরে ‘বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) নামের একটি প্রতিষ্ঠান পক্ষ থেকে এ মানবতার দেয়াল বসানো হয়। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মানবতার দেয়ালের কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখানে রাখা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবার ও পোশাক। ‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ ব্যানারে এমন লেখা টাঙ্গিয়ে জনসাধারনের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে। মানবতার দেয়াল নামের এ স্টোর থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য ও পোশাক সামগ্রী। শুধু তাই নয়, করোনা সচেতনতায় চালানো হচ্ছে প্রচার-প্রচারনাও। আত্মমানবতার সেবার ব্যাতিক্রমী এ কার্যক্রমে উৎসাহিত হচ্ছেন পথচারি, রিকশাচালক, সচেতনমহলসহ বিভিন্ন স্থরের মানুষ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সদর রোড এলাকার চৌধুরী প্লাজা সংলগ্ন বিয়ে বাজারের সামনে দরিদ্র পরিবার ‘মানবতার দেয়াল’ স্টোর থেকে খাদ্য সামগ্রী বিশেষ করে চাল, ডাল, পেয়াজ ও তেল সংগ্রহ করছেন। এখান থেকে কেউ নিচ্ছেন করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।

অন্যদিকে সমাজের বৃত্তিবান ব্যক্তিরাও বাড়িয়ে দিয়েছেন তাদের সহযোগীতার হাত। মানবতার দেয়ালে তারা নিজ নিজ উদ্যোগে জমা দিচ্ছেন স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী। যা এখান থেকে সংগ্রহ করছেন দরিদ্র মানুষ। করোনা ভাইরাসের কারনে লকডাইন পরিস্থিতিতে বিয়ে বাজার প্রতিষ্ঠানের এমন সামাজিক ও সেবামূলক কাজের প্রশংসাও করেন কেউ কেউ। তারা বলছেন, এমন উদ্যোগে একদিকে যেমন মানুষ করোনা বিষয়ে সচেতন হচ্ছে অন্যদিকে দরিদ্র মানুষ কিছুটা হলেও সহযোগীতা পাচ্ছেন।

সাংবাদিক মাকসুদুর রহমান বলেন, করোনা সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ‘বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা)। তাদের এমন সেবামূলক কাজ সত্যিই প্রশংসার। প্রতিটি মানুষের উচিত নিজ নিজ দায়িত্ব থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বিবা প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম জানান, করোনা কারনে  দরিদ্র মানুষ কিছুটা হলেও অসহায় পড়ে পড়েছে, তাদের পাশে দাড়ানোর লক্ষ্যে মানবতার দেয়াল বসিয়েছি। এখান থেকে কিছুটা হলেও মানুষ সহযোগীতা পাচ্ছেন উপকৃত হচ্ছেন।

গত বছরেও আমরা প্রায় ৮ মাস করোনা সচেতনতায় হাতধোয়া কর্মসূচী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ত্রান বিতরন করেছি। আমাদের এ কাজে অনেকেই আন্তরিকতার সাথে সহযোগীতা করছে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় করোনা সচেতনতায় ‘মানবতার দেয়াল’

আপডেটের সময় ০৮:২২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১