ভিয়েনা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

৬ দিন বন্ধ থাকার পর চালু হলো ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৪২ সময় দেখুন

সাতক্ষীরা: টানা ৬ দিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার বিকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পন্য খালাসের কাজ। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

এর আগে বন্দরের অচলাবস্থা নিরসনে মঙ্গলবার সিএন্ডএফ নেতাসহ বন্দর সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক। এরপরই বন্দর চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়। তবে, বন্দরের প্রশাসনিক জটিলতার কারনে পন্য খালাসের কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে।

বুধবার দুপুরের পর থেকেই পুরোদমেই শুরু হয় বন্ধরের কার্যক্রম। এদিকে, ভারতে ঘোজাডাঙ্গা এলাকায় অপেক্ষামান দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা পন্যবাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ফলে বন্দরকেন্দ্রীক জীবন-যাত্রা আবার সচল হয়েছে।

ব্যবসায়ীরা দু’বার লেবার বিল দিতে রাজী না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে এ অচল অবস্থার তৈরী হয়েছিল। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশসকের সাথে ফলপ্রসু আলোচনা হলেও বন্দরের প্রশসনিক জটিলতার কারনে পন্যখালাসে বিলম্ব হওয়ার পর অবশেষে বিকাল ৫টা থেকে শুরু হয়েছে সকল প্রকার পন্য খালাসের কাজ। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের দাবী অনুযায়ী এখন থেকে লেবার বিল আলাদা করে ঠিকাদারের হাতে দেয়া হবে না। সরকারের রাজস্ব দিয়ে ব্যসায়ীরা আলাদা লেবার নিয়ে পন্য খালাসের কাজ করতে পারবেন।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জানান, গত কয়েক দিনের অচল অবস্থার কারনে রাজস্ব আদায়ে বিরাট ক্ষতি হয়েছে। স্বাভাবিক অবস্থায় এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার রাজস্ব আদায় হতো। তিনি আরো জানান, শুক্রবার বাদে বাকী ৫ দিনে এ বন্দর থেকে সরকার প্রায় ৮ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

সাতক্ষীরা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬ দিন বন্ধ থাকার পর চালু হলো ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস

আপডেটের সময় ০৪:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১