ভিয়েনা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

ভ্যাকসিন পাসপোর্ট চালু করবে না যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ১১৩ সময় দেখুন

ডেস্ক: কোভিড-১৯ ভ্যাকসিনের বাধ্যতামূলক পাসপোর্ট চালু করা হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের নাগরিকদের গোপনীয়তা ও অধিকার রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মহামারির বিরুদ্ধে লড়াইয়ের সময় মানুষের নিরাপদ চলাচল সক্ষম করার উপায় হিসেবে বিশ্বব্যাপী এ জাতীয় পাসপোর্ট প্রবর্তনের প্রকল্পগুলো কার্যকরভাবে বিবেচিত হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, এ জাতীয় নথিপত্র বৈষম্যমূলক হতে পারে।

যুক্তরাষ্ট্র বলছে, তারা এমন কোনো নিয়ম চালু করেনি বা করবে না যার ফলে আমেরিকানদের একটি সার্টিফিকেট বহন করতে হবে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখ মানুষের কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু হয়েছে এবং তিন কোটির বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের দেশ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, কোনো ‘কেন্দ্রীয় ভ্যাকসিনেশন ডাটাবেজ’ অথবা ‘কেন্দ্রীয়ভাবে প্রত্যেকের জন্য কোনো ভ্যাকসিন নথি বহনের বাধ্যবাধ্যকতা’ থাকবে না। জেন সাকি বলেন, ‘সরকার এখন অথবা ভবিষ্যতে এমন কোনো নিয়ম সমর্থন করবে না যেখানে আমেরিকানদের একটি সার্টিফিকেট বহন করতে হবে’। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য খুবই সাধারণ, আর তা হলো আমেরিকানদের গোপনীয়তা ও অধিকার রক্ষা করতে হবে, এজন্য অন্যায়ভাবে জনগণের ওপর এ ধরনের নিয়ম ব্যবহার করা হবে না।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভ্যাকসিন পাসপোর্ট চালু করবে না যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ০৪:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১