ভিয়েনা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

পিরোজপুরে অগ্নিকান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৯১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর : পিরোজপুরে অগ্নিকান্ডে ইউনিয়ন আ’লীগের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩১ মার্চ) ভোর রাতে পিরোজপুরের সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়টি পুড়ে গেছে। তবে স্থাণীয় আ’লীগের দাবী আগুন দিয়ে অফিসটি পুড়িয়ে দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোন মামলা দায়ের হয় নি বলে থানা সূত্র জানান।

টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম খান রাজ জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের এ কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তিনি জানান, এতে আমাদের আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনিকভাবে এ ঘটনার তদন্ত করে অপরাধীদের দ্রত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আওয়ামীলীগের কার্যালয়টিতে আগুন লাগে। এ সময় অফিসের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। যাতে আনুমানিক ২ লক্ষ ৫০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আবু জাফর জানান আমরা প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারনা করছি। আবার স্থানীয় সূত্রে অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানতে পেরেছি।

ওই দিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে অগ্নিকান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় পুড়ে ছাই

আপডেটের সময় ১২:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১