ভিয়েনা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধের দাবিতে বাস চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধের দাবিতে ঝালকাঠি থেকে বরিশালসহ ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস ধর্মঘটের কারনে বরিশাল, খুলনা, পিরোজপুর, বাগেরহাটগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। দুর্ভোগের শিকার অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এর পরেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা গাড়ি। এর প্রতিবাদ করলে মাহিন্দ্রা গাড়ির মালিক ও চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও বাসের যন্ত্রাংশ চুরি করে নেয়।

সোমবার রাত ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠির একটি বাসের যন্ত্রাংশ চুরি করে নেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ৮ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার মাহিদ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করে বিচার না করা হলে বাসধর্মঘট চলবে বলেও জানান বাস মালিক ও শ্রমিকরা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে অসংখ্য যাত্রীদের। ভাড়ায়চালিত মোটরসাইকেল কিংবা ব্যাটারী চালিত অটোরিকশায় করে অধিক ভাড়ায় তাদের গন্তব্যে যেতে হচ্ছে।

বাধন রায়/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধের দাবিতে বাস চলাচল বন্ধ

আপডেটের সময় ০৬:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১