ভিয়েনা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

চরফ্যাসনে শিশুকে ধর্ষণের চেষ্টায় শালিশ বৈঠক,পরিবারকে প্রাণনাশের হুমকী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৫০ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা): চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৫ম শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টায় শালিশ বৈঠকে ২হাজার টাকা জরিমানা করে পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। এই ব্যপারে শিশুর মা বাদী হয়ে সোমবার (২২ মার্চ) বিকালে চরফ্যাসন থানায় ৩ জনকে আসামী করে এজাহার দাখিল করেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জিন্নগড় ৬নং ওয়ার্ডের আঃমন্নানের পালেয়ানের ছেলে চায়ের দোকানদার কামাল পালোয়ান পানি খাওয়ার নাম করে গত শনিবার দুপুরে ঘরে প্রবেশ করে। খালি ঘর পেয়ে কামাল জোরপূর্বক মুখে ওড়না বেঁধে শিশুকে ধর্ষনের চেষ্টা চালায়। তার ডাক চিৎকারে কামাল পালিয়ে যায়।

রবিবার সকাল ১০টায় একটি বাড়ীতে শালিশ বৈঠক বসে। সেখানে শালিশদার মোতালেব ধর্ষণের চেষ্টাকারী কামাল পালোয়ানকে চড়-ধাপ্পর মেরে শিশুর বাবাকে ২ হাজার টাকা দিয়ে বাসায় চলে যেতে বলেন। এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে শালিশ বৈঠকের অপর দু‘সদস্য লতিফ সর্দার ও জাকির হোসেন শিশুর পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়।

সোমবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংবাদকর্মীদের জানালে চরফ্যাসন ও ভোলার ৮জন সংবাদকর্মী ঘটনা স্থলে উপস্থিত হলে নির্যাতিত পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে। সংবাদকর্মীরা ঘটনা স্থলে থাকতেই শিশুর পিতা-মাতা থানায় গিয়ে চরফ্যাসন থানায় কামাল পালোয়ানসহ ৩ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া থানার এস আ ইমাজমুলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

জামাল মোল্লা/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে শিশুকে ধর্ষণের চেষ্টায় শালিশ বৈঠক,পরিবারকে প্রাণনাশের হুমকী

আপডেটের সময় ০৬:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১