ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

হবিগঞ্জের বাহুবলে বালু উত্তোলন ও মাটি কাটায় ৩ জনের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ৫৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ এলাকায় মরা খোয়াই নদীতে মেশিন স্থাপন করে বালু উত্তোলন ও সরকারি জমি হতে মাটি কাটায় তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার ১৬ মার্চ রাতে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার। এর আগে সকাল ১০টায় তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এ দন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার হাঁসেরগাঁও গ্রামের আইনুল্লাহ মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল হাই, ইসমেইল মিয়ার ছেলে আব্দুল আহাদ ও আব্দুল নূরের ছেলে আব্দুল মতিন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের বাহুবলে বালু উত্তোলন ও মাটি কাটায় ৩ জনের কারাদন্ড

আপডেটের সময় ০৫:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১