ভিয়েনা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

দৌলতখানের ইউএনও কে নিয়ে বির্তক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ১০৫ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: ভোলার দৌলতখান  উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (ইউপি মেম্বার) মারধর করার পর আন্দোলন ও উত্তেজনার রেশ না কাটতে আবার মাটি কেটে রাস্তা সংস্কার করার অভিযোগে অপর এক ইউপি সদস্যকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকতা। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হোসেনের অপসারণ দাবিতে আন্দোলনে অনড় ইউপি সদস্য সমিতির নেতারা।

এ ঘটনায় ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে স্মারকলিপি দিয়েছেন ইউপি সদস্য সমিতির নেতারা। আন্দোলনের কর্মসূচি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সব অনুষ্ঠান বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে ওই সংগঠন।

ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু জানান, একের পর এক ঘটনায় তারাও বিব্রত হচ্ছেন। একই কথা জানান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেন জানান, হেলিপ্যাড এলাকা থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার অভিযোগে ইউপি সদস্য মোহাম্মদ আলীকে আটক করা হয়।

তবে মোহাম্মদ আলী জানান, এর আগে ইউপি সদস্য মতিনকে মারধর করার প্রতিবাদে অন্দোলন করায় তাকে আটক করা হয়। শ্রমিকরা সরকারি রাস্তা মেরামত করতেই রাস্তার পাশের মাটি কেটে ছিল। এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।

এর আগে মাছ ধরা নিষিদ্ধ সময়ে ট্রলারযোগে বাড়ি আসা মনির নামের এক যাত্রীকে আটক করেন ইউএনও। আটক মনিরকে ছাড়িয়ে নিতে নদীরপাড়ে এসে নির্যাতনের শিকার হন ভবানীপুর ইউপি মেম্বার আব্দুল মতিন। তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মতিন মেম্বার। তিনি ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অনুষ্ঠান বর্জনসহ নানা কর্মসূচি পালন করছে ইউপি মেম্বার সমিতি ও স্থানীয়রা ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দৌলতখানের ইউএনও কে নিয়ে বির্তক

আপডেটের সময় ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১