ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

হবিগঞ্জের চুনারুঘাটে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ১০৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: জলাতঙ্ক রোগ প্রতিরোধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় দুই হাজার পাঁচশত কুকুরকে টিকা দিবে স্বাস্থ্য  বিভাগ।

মঙ্গলবার ৯ মার্চ দুপুরে উপজেলার সাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ চুনারুঘাট উপজেলা অবহিতকরণ সভায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ, অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, , আব্দুর রশিদ, সামছুজ্জামান শামীম,কাউছার বাহার, ফজলুর রহমান তরফদার সবুজ, ভেটেনারী অফিসার ডা: মো: ফেরদৌস রহমান, প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার ইমরুজ করিম, সিও শেখ জসিম প্রমুখ।

সভায় জানানো হয়, ১১ থেকে ১৫ মার্চ ৫ দিনে সকাল সাড়ে ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত কুকুরকে টিকাদান শুরু করা হবে। অধিকতর গুরুত্বের সাথে দক্ষ লোকবলের মাধ্যমে জলাতঙ্ক টিকা প্রদান করা হবে কুকুরকে। এখানে পালিত বিড়াল ও শিয়ালকেও প্রয়োজনে এ টিকা প্রদানের সুযোগ রাখা হয়েছে।

সভায় আরো জানানো হয়, জলাতঙ্ক রোগ হলে বাঁচা কঠিন। এ রোগের ওষুধ এখনও তৈরি হয়নি। কুকুর, বিড়াল, শিয়ালসহ বিভিন্ন প্রাণির মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই বর্তমান সরকার জনস্বার্থে এ টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছে। এ টিকা প্রয়োগের মাধ্যমে কুকুরসহ অন্যান্য প্রাণিগুলো জলাতঙ্ক মুক্ত হবে,এতে ছড়াবে না জলাতঙ্ক।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

আপডেটের সময় ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১