ভিয়েনা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে “নিঃস্বের রোদন ” বইয়ের মোড়ক উন্মোচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৫১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: “সুর্য ডোবা মানেই দিনের শেষ নয়, বরং নতুন দিনের সুচনা হয়”। এই পৃথিবীতে মানুষ অমরত্ব লাভ করে তার স্বীয় কর্মের দ্বারা। যাদের ধ্যান জ্ঞান কেবলই বই পড়া, বই লেখা, তারা কখনোই বিপথগামী হয়না। কবি আব্দুল আউয়াল আখঞ্জীর তৃতীয় কবিতার বই” নিঃস্বের রোদন “মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা তুলে ধরেছেন।

শায়েস্তাগঞ্জের বিশিষ্ট কবি ও সাহিত্যক আব্দুল আউয়াল আখঞ্জী রচিত কবিতা ও গানের সংকলন “নিঃস্বের রোদন” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪) ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় অলিপুর সিটি পার্ক মার্কেটের মাঠে বিশ্ব ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় ও মো. হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবউদ্দিন আহমেদ, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধক কবি ও গীতিকার শাহ মোহিত সরকার ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক ও নাট্যকার সিদ্দিকী হারুন, লোক গবেষক ও সম্পাদক গৌতম চন্দ্র দাশ, ডা. হুমায়ূন কবির, কবি বিথী কবির, মোঃ শহীদ মিয়া, আক্তারুজ্জামান সুমন, কবির সুমন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ আলী(বুলবুল)। বক্তারা কবি আব্দুল আউয়াল আখঞ্জীর “নিঃস্বের রোদনের ” ভুয়সী প্রশংসা করেন, পাশাপাশি প্রতি বছর এরকম একটি বইয়ের অনুষ্ঠানের আয়োজন করতে তাকে উৎসাহ প্রদান করেন,‌ এতে তাকে সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে “নিঃস্বের রোদন ” বইয়ের মোড়ক উন্মোচন

আপডেটের সময় ১০:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১