ভিয়েনা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভোলায় সাংবাদিকদের সাথে শিশুবিবাহ প্রতিরোধে আইন বিষয়ক পরিচিতি সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৮৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় শিশুবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে শিশু আইন এবং শিশু বিবাহ নিরোধ আইন বিষয়ক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি)  চরনোয়াবাদ কোস্ট ট্রাস্ট প্রশিক্ষন কেন্দ্রে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় কোস্টট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন। প্রতিবেদন তুলে ধরেন কোস্ট এপিসি প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, কোস্টট্রাস্ট মিডিয়া অফিসার আদিল হোসেন তপু।

সভায় শিশুবিবাহ রোধে কোস্টট্রাস্টে বিভিন্ন কার্যক্রম তুলে বলেন, গত ৫ বছর ধরে কোস্ট ট্রাস্ট বাল্যবিবাহ রোধে ভোলা সদর, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় তৃনমূল পর্যায়ে উঠান-বৈঠক ও সভা সমাবেশ করে আসছে। এসকল কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ৩৬৭টি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে শিশুবিবাহের আইন তুলে ধরে তা অমান্যকারীদের কি ধরনের শাস্তি ও জরিমানার বিধান রয়েছে জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয় হয়, করোনাকালীন সময়ে সবচেয়ে বেশী শিশুবিবাহ সংগঠিত হয়েছে। লোকজনের আড়ালে কাউকে না জানিয়ে এসব বাল্য বিবাহ সম্পন্ন করা হয়েছে। শিশুবিবাহ রোধে কোস্টট্রাস্ট বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের নামে কাজ করছে। তা এখনো অব্যাহত রয়েছে। সভায় শিশুবিবাহ রোধে সাংবাদিকদের পাশাপাশি সমাজের সকল শ্রেনীর মানুষের এগিয়ে আসার আহব্বান জানানো হয়।

সভায় আলোচনায় অংশ নেন,ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাব রায় অপু, সহ-সভাপতি জুন্নু রায়হান, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, হাসিব রহমান, নেয়ামতউল্ল্যাহ, মেজবাহ উদ্দিন শিপু, কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীগন অংশগ্রহন করেন।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সাংবাদিকদের সাথে শিশুবিবাহ প্রতিরোধে আইন বিষয়ক পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১