ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু আগামীকাল সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি

অস্ট্রিয়ার Tirol রাজ্যে পাহাড়ের বরফ ধ্বসে ২ জন শীতকালীন খেলোয়াড়ের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ১০৫ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার Tirol রাজ্যের জনপ্রিয় দৈনিক Tiroler Tages Zeitung জানিয়েছেন রাজ্যের Imst জেলার Kühtai এ এবং Innsbruck Land জেলার Axamer Lizum এ ২ খেলোয়াড় পাহাড় থেকে জমা তুষারের ধ্বসে বরফে চাপা পড়ে নিহত হয়েছেন। তবে Kühtai এ একজন খেলোয়াড় বরফ চাপা পড়ে নিজের থেকে বেড়িয়ে আসতে সক্ষম হন।

শনিবার অস্ট্রিয়ার আল্পস পর্বতাঞ্চল বেষ্টিত রাজ্যের কয়েক জায়গায় পাহাড় থেকে তুষার ধ্বসের ঘটনা ঘটেছে। ফলে রাজ্যের রেসকিউ টিমকে আজ প্রায় সারাদিন উদ্ধার কাজে তৎপর থাকতে দেখা গেছে। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর পূর্বেই বরফে চাপা পড়ে ২ জন খেলোয়াড়ের মৃত্যু ঘটে। তবে একজন নিজের চেষ্টায় বরফের ভিতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

পত্রিকাটি জানায়,শনিবার  ৩০ শে জানুয়ারী সকাল প্রথম তুষারধসটি খোলা অঞ্চলে ড্রেই-হেন-হেটের কাছে Kühtai এ সকাল ১১:৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেসকিউ  টিমকে তলব করা হলে তারা এসে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং একজন নিজের চেষ্টায় বরফ চাপা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হন। পরিশেষে উদ্ধারকারী দল একজন খেলোয়াড়ের মৃতদেহ বরফের ভিতর থেকে বের করে আনেন। উদ্ধার কাজে ৩ টি রেসকিউ হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে দুপুর প্রায় ১২:১৫ মিনিটের দিকে Innsbruck Land জেলার অ্যাক্সেমার লিজুমে আরেকটি তুষারধসের ঘটনা ঘটে। উদ্ধারকারী দল এখানেও বরফের ভিতর থেকে একজন শীতকালীন স্কি খেলোয়ারের মৃতদেহ উদ্ধার করেন। এখানে উদ্ধার কাজে ২ টি হেলিকপ্টার ছাড়াও বেশ কয়েকটি পুলিশ টহল টিম এবং এক্সামস পর্বত উদ্ধারকারী  দল অংশগ্রহণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী দল বরফের ভিতর আরও মৃতদেহের বা জীবিকার সন্ধানে খোঁজাখুজি করতেছিলেন। আহতদের সকলকে রাজধানী শহর Innsbruck এর University Clinic এ ভর্তি করা হয়েছে এবং নিহত ২ জনের মরদেহ পোস্ট মর্টেমের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :

নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার Tirol রাজ্যে পাহাড়ের বরফ ধ্বসে ২ জন শীতকালীন খেলোয়াড়ের মৃত্যু

আপডেটের সময় ০৯:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১